২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অনন্তের

চলচিত্র অভিনেতা এম এ জলিল অনন্ত তার স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 08:13 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলের মনসুন রেইন ফিল্ম কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনন্ত সাংবাদিকদের বলেন, তারা এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে তারা বিবাহ বিচ্ছেদের কাগজে সই করেছেন।

এর আগে গত ২২ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় অনন্তের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে জিডি করেন বর্ষা।

২০১০ সালে ‘খোঁজ-দ্যা সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন অনন্ত ও বর্ষা। পরের বছর ২৩ সেপ্টম্বের বিয়ে করেন তারা। ‘স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ দম্পতি। সর্বশেষ দুজন জুটি হয়ে ‘মোস্ট ওয়েলকাম-২’ ছবিতে অভিনয় করছিলেন।

অনন্তের অভিযোগ. বর্ষার অন্যদের সঙ্গে যোগাযোগের কারণেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

“বর্ষা বাইরের ছবিতে অভিনয় করতে চায় বলে গত কয়েকদিন ধরে বেশ কিছু পত্র-পত্রিকায় খবর প্রকাশ হয়েছে। অথচ এ ব্যাপারে সে আমার সঙ্গে আগে কোনো আলোচনা করেনি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, সব সময় আমরা একসঙ্গে কাজ করবো।”

“আগে বিভিন্ন সাক্ষাৎকারে বর্ষার কাছে যদি জানতে চাওয়া হতো টম ক্রুজের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে আপনি কী করবেন তখন সে বলতো- অনন্তই আমার টম ক্রুজ।”

বর্ষার কারণে নিজে বলিউডের নায়িকাদের সঙ্গে কখনো অভিনয়ের চিন্তা করতেন না বলেও জানান অনন্ত।

পুরনো খবর:

অনন্তের বিরুদ্ধে মারধরের অভিযোগ বর্ষার