মগবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষ
স্বাধীনতা দিবসের সকালে রাজধানীর মগবাজারে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মগবাজার চৌরাস্তায় জামায়াত কর্মীরা ‘লাল-সবুজের মধ্যে তারা খচিত’ একটি পতাকা নিয়ে মিছিল বের করে রাস্তার গাড়ি ভাংচুর শুরু করে।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা ব্যাপক হারে ঢিল ছুড়তে শুরু করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে ওসি জানান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আট জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
