বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
সোমবার বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. লায়েকুজ্জামান মোল্লা ৫১ সদস্যের নতুন কমিটি গঠনের কথা জানান।
আইন ছাত্র পরিষদের নতুন এই কমিটিতে আগের কমিটির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম টিটু সভাপতি এবং মো. মশিউর রহমান মোল্লা সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসাবে রয়েছেন মো. সেলিমুর রহমান সেলিম এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হিসাবে রয়েছেন মো. নোমান হোসাইন তালুকদার। সাংগঠনিক সম্পাদক-১ হিসাবে রয়েছেন মো. খোরশেদ আলম শাওন।
৫৩ সদস্যের এই কমিটিতে মোট ১১জন সহ-সভাপতি রয়েছেন। বাকী সদস্যরা হচ্ছেন, মো. নাজিম, মো. গোলাম আহাদ, সাহাবুদ্দিন সোহেল, মাহামুদুল ইসলাম জিতু, মো. সুমন মিয়া, মো. হাসানুজ্জামান তুষার, মো. সাইফুল ইসলাম রাসেল, মো. ছালাম মিয়া, মো. সোলায়মান, মো. আব্দুল মজিদ।
কমিটিতে স্থান পাওয়া সাত যুগ্ম সম্পাদকের বাকী সদস্যরা হলেন, মো. শাহিন আহমেদ সিরাজী, মো. শাজাহান সিরাজ, মো. জামাল হোসেন মুন্না, মো. জিয়াউল হক চৌধুরী বাবু, ওয়াহিদ মুরাদ চৌধুরী, রবিউল ইসলাম।
নয় সাংগঠনিক সম্পাদকের বাকী সদস্যরা হচ্ছেন, বিএম চয়ন, মো. রেদোয়ান আল নোমান, রুবেল দর্জি, মাববুব মোর্শেদ জয়, কামরুল হাসান, সোহেল হাজারী, রবিউল আলম জুয়েল, দীপু আহম্মেদ।
কমিটিতে অন্যদের মধ্যে এসএ জলিল প্রচার সম্পাদক, ফায়জুল হক শিবলী দপ্তর সম্পাদক, সাব্বির মো. খালিদ গ্রন্থনা ও প্রকাশনা, জামাল উদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক, নুর আলম সিরাজী রিপন আইন বিষয়ক সম্পাদক, শামিম আহম্মেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো. শাহিন মোল্লা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, তানভির আহম্মেদ রাজিব ক্রীড়া সম্পাদক, মো. রাকিব হাসান শিশির মণ্ডল শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ পাঠাগার সম্পাদক, জামিল আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক, মো. আবু হানিফ সরকার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আখেরুজ্জামান বুলবুল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, খায়রুল ইসলাম মৃধা পরিবেশ বিষয়ক সম্পাদক, শারমিন সুলতানা বর্ষা ছাত্রী বিষয়ক সম্পাদক, মো. রনিউল ইসলাম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, তানভীর হাছান তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, শিল্পী আক্তার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কাজী রিয়াজুল হক প্রিন্স মানবাধিকার বিষয়ক সম্পাদক, এজেডএম আব্দুস সবুর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া এএসএম আনোয়ারুল ইসলাম টিটন, মধুসুদন বিশ্বাস লিটন, রাহুল চক্রবর্তী ও তানভীর হোসেন কমিটিতে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল হয়। কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরবৃন্দ কমিটি গঠনের ক্ষমতা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. লায়েকুজ্জামান মোল্লার হাতে অর্পণ করেন।
