দৌলতখানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলার দৌলতখান উপজেলায় সোমবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হল দৌলতখান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিদার হোসেন ছেলে আবিদ (৬) এবং একই বাড়ির মোস্তফা কামালের মেয়ে অহনা (৮)।
সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।
দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বাড়ির উঠানে খেলা করছিল তারা। সবার চোখের আড়ালে এক পর্যায়ে তারা বাড়ির পেছনের একটি পুকুরে গিয়ে পড়ে যায়।
পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের পুকুর থেকে তোলা হয়। অহনার মৃত্যু হয় আগেই। দৌলতখান হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।
