পৌরসভা নির্বাচনে এলেঙ্গায় সাধারণ ছুটি ২৮ মার্চ
টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষ্য আগামী ২৮ মার্চ পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, নির্বাচনের দিন এলেঙ্গা পৌরসভা এলাকাধীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভোটের জন্য সাধারণ ছুটি থাকবে।
তবে ঐদিন সংশ্লিষ্ট এলাকায় কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
পৃথক আদেশে জনপ্রশাসনের আট জন উপ-সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলী করা হয়েছে।
এছাড়া পৃথক আদেশে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. হুমায়ূন কবীরের চাকরি স্থায়ী এবং ৩১তম বিসিএস ক্যাডারের শাহানাজ পারভীনকে তার আবেদনের প্রেক্ষিতে চাকরি হতে অব্যহতি দেয়া হয়েছে।
