জীবননগরে বাসচাপায় নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোমবার বাসচাপায় এক আইক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত সোহরাব হোসেন (৪৫) যাদবপুর গ্রামের প্রয়াত মকছেদ আলীর ছেলে।
জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান বলেন, সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় দর্শনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহরাব গুরুতর আহত হন।
যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
