২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 11:08 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

সোমবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী ভাবরুকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এরা হল- গ্রামের রূপচানের মেয়ে মার্জিয়া (৫) ও প্রতিবেশী প্রয়াত শাহ আলমের ছেলে সাজ্জাদ হোসেন (৫)। তার দুজনই স্থানীয় চিলড্রেন পার্ক জুনিয়র কেজি স্কুলের শিক্ষার্থী।

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় মার্জিয়া ও সাজ্জাদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে পুকুরে তল্লাশি শুরু করে।

দুপুর ১২টায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান।