সুন্দরবনে অপহৃত ৭ জেলে উদ্ধার
অপহৃত সাত জেলেকে সুন্দরবনের ডোরাখাল ও ভোলা নদী থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
জলদস্যু রুবেল বাহিনী তাদের অপহরণের পর মুক্তিপণের জন্য জিম্মি করে রেখেছিল বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উদ্ধার করা জেলেরা হচ্ছেন- আব্দুল হাকিম(২০), মো. বাদল খান(২৭), মো. সালাম(৩৫), মো. এনায়েত (৪২), মো. রফিক(২৫), মো. ফেরদৌস(১৫) ও সোহাগ কাজী(১৫)।
বেশ কয়েকদিন আগে জলদস্যুরা সাত জেলেকে অপহরণের পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টা করছিল।
অভিযোগ পাওয়ার পর সোমবার সকাল সাড়ে ১১টায় আভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। এরপরেই অপহৃতদের উদ্ধার করা হয়।
