সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী মারা গেছেন।
শনিবার সকালে সড়কের মুলীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান সেতু পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।
“রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।”
দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করতে পারেনি পুলিশ।
লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
