২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন রাজশাহী জজ আদালতের কর্মচারী নগরীর ঘোষপাড়া এলাকার সুবল কুমার ঘোষ (৩৫) এবং চাঁপাইনবাবগঞেঘ্জর শেখপাড়া এলাকার আবদুল আলীম (৩০)।

গোদাগাড়ী মডেল থানার ওসি অহিদুল ইসলাম বলেন, সুবল কুমার ঘোষ ও আবদুল আলীম মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।

সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর মহিশালবাড়ি চাপাল এলাকায় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে সুবলের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আবদুল আলীমের মুত্যু হয়।

ওসি বলেন, এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে এবং সড়কে গাছের গুড়ি ফেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।