২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশু সাংবাদিকদের আলোচনাসভা

ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাছাই করা শিশু সাংবাদিকদের এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 09:57 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

স্থানীয় সাপ্তাহিক নীলসাগর কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ আলোচনা চলে।

সম্প্রতি এ জেলায় ১০ জন শিশু সাংবাদিক নির্বাচন করা হয়। এরমধ্যে আলোচনাসভায় সাতজন উপস্থিত ছিল।

শিশু সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিল মালিহা মনায়ারা মিম, মুনতারিন খায়ের বৃন্ত, ফাহিমা আফরোজ মীম, ইমাম মেহেদী হোসন, সাহাদাত হোসেন সাজু, মনি আক্তার ও নীরা আক্তার।

সংবাদ সংগ্রহ, তৈরি এবং যথাসময়ে পাঠানোসহ কয়েকটি নির্দেশনা সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের কাছে পাঠানো হয়।

সভায় এসব বিষয়ে শিশু সাংবাদিকদের বিস্তারিত ধারণা দেয়া হয়।

আলোচনায় অংশ নেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি আতিয়ার বাড্ডা। তাকে সহায়তা করেন বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী প্রতিনিধি এম এ বারী।