ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিক মাসুদ (৩০) নেত্রকোনা জেলার বায়রা গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে ।
ছাগলনাইয়া থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলার সময় মাসুদসহ তিন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছু পরেই মাসুদ মারা যান।
ওসি জানান, আহত শ্রমিক মামুন ও রফিক হাসপাতালেই ভর্তি আছেন। তারা এখনো শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা পুলিশকে জানিয়েছে।
