সাভারে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ১২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।
সাভার মডেল থানার এসআই সজিবুর রহমান বাদি হয়ে বুধবার মধ্যরাতে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করে মামলাটি করেন।
এর পরপরই বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
তারা হলেন- রাসেল (২০), সোহেল (১৯), দ্বীন ইসলাম (২২), সজিব (২০), বাবু (৩৫), আরিফুল ইসলাম (২৪), জহির উদ্দিন (৩৫), আলম (৩৩), মেহেদী হাসান (২৪) ও বাবুল (৩৬)।
অন্য আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে বলে জানান এসআই ফরিদ।
