কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে আলুবোঝাই (যশোর ট- ১১-২০৪৫) ও সার বোঝাই (ঢাকা মেট্রো ট-১৬-৭৭৪৫) দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ট্রাক শ্রমিক মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।
“দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৩৫) মারা যান।
মিজানুর উপজেলার মামুদানীপুর গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে।
