২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুরের মৃত্যুতে ব্যথিত প্রণব

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার বিকালে জিল্লুর রহমানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শোকবার্তা পাঠান তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, “তার এই চলে যাওয়া ভারতের সব নাগরিককে ব্যথিত করেছে।”

“তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ একজন শ্রেষ্ঠ সন্তান, একজন স্বপ্নদ্রষ্টাকে হারাল,” বলেন তিনি।

চলতি মাসের শুরুতে ঢাকা সফরে জিল্লুর রহমানের সঙ্গে আলোচনার কথাও স্মরণ করেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

প্রণব তার সফরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একসঙ্গে যোগ দেন। এছাড়া বঙ্গভবনে মুক্তিযুদ্ধ সম্মাননাও জিল্লুর রহমানের হাত থেকে নেন তিনি।