চাঁদপুরে ১টি ইউনিয়নে নির্বাচন বৃহস্পতিবার
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচন হবে বৃহস্পতিবার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগ সমর্থিত মো. বাসেদুজ্জামান বাচ্চু সরকার ও বিএনপি সমর্থিত কাজী জাকির হোসেন।
২০১২ সালের ২৭ ডিসেম্বর সাবেক চেয়ারম্যান কাজী আরিফুল ইসলাম কাজলের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
