সাধারণ ক্ষমা, রাজশাহী কারাগার থেকে মুক্ত ৮
স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত আট বন্দিকে মুক্ত দেয়া হয়েছে।
বুধবার বিকালে তাদের কারাগার থেকে মুক্ত করা হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
এরা হলেন মুক্তার হোসেন, জাহিদুর রহমান, বিশু আলী, হাসান আলী, রাসেল, রজিনা বেগম, দানেশ আলী ও ডাক্তার নুরুল ইসলাম।
রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আমমেদ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তাদের মুক্তি দেয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ তাদের উপর সন্তুষ্ট হয়ে ক্ষমার জন্য সুপারিশ করেছে।
এদের মধ্যে ছয় জনের সাজা ছিল চার থেকে পাঁচ বছর। তারা সবাই অর্ধেক সাজা ভোগ করেছেন।
অপর দুইজন বৃদ্ধ দানেশ আলী ও ডাক্তার নুরুল ইসলামকে বয়স বিবেচনায় সাধারণ ক্ষমার জন্য সুপারিশ করা হয়। তাদের সাজার মেয়াদ এক বছর করে ছিল বলে জেল সুপার জানান।
