২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জামায়াতের হরতাল হয়নি

জামায়াত নেতার মুক্তির দাবিতে সিলেট বিভাগে দলটির ডাকা হরতালে সাড়া দেয়নি সুনামগঞ্জের মানুষ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 10:00 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার সকাল থেকেই দূরপাল্লার যানসহ সব ধরনের যান চলাচল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে রিকশা ও অন্যান্য যানবাহন চলেছে। দোকানপাট, অফিস-আদালত, সরকারি, বেসরকারি অফিসে কাজকর্ম স্বাভাবিক ছিল।

হরতাল আহ্বানকারী জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে মাঠে  দেখা যায়নি।

তবে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রমিজবিপনীতে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধা মতিউর রহমান, জেলা কৃষকলীগ সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নূরুল ইসলাম বজলু প্রমুখ।

সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।