২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্যাঙ্কলরির চাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্যাঙ্কলরির চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চরগোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল খাঁ (৩৮) টুঙ্গিপাড়া উপজেলার কুশলী বয়রা গ্রামের হাচেন খাঁর ছেলে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, চরগোবরায় একটি ট্যাঙ্কলরি পেছন থেকে ভ্যানরিকশাকে ধাক্কা দিলে এর চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।