মাদারীপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
মাদারীপুরে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৈদি এলাকার মজিবর রহমান মুন্সীর মেয়ে সালমা স্থানীয় জুলিওকুরি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।
পুলিশ জানিয়েছে, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার পর বাগানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
সালমার বাবা মজিবর মুন্সী জানান, তার মেয়ে বাড়ির কাছাকাছি দুর সম্পর্কের এক খালারবাড়িতে প্রায়ই সমবয়সী এক খালাতো বোনের সঙ্গে রাতে ঘুমাত। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে খালার বাড়ির উদ্দেশ্যে বের হয়।
কিন্তু সকালে ৯ নম্বর ব্রিজের গোড়ায় একটি বাগানের ভেতরে লাশ পড়ে থাকার খবর পান মজিবর মুন্সী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, “মেয়েটি অন্তঃস্বত্ত্বা। প্রেমঘটিত সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি হত্যা মামলা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।
