২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৯ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারে নয় জন রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:56 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

টেকনাফ থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পাচারের জন্য একটি চক্র তাদের শহরে নিয়ে এসেছিল বলে ধারনা করছে পুলিশ।

কক্সবাজার সদর থানার এএসআই জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, নুর জাহান (৪০), কিসমত আরা (১৮), সেতারা বেগম (১৮), হাসিনা আকতার (১৪), রোকেয়া বেগম (১৬), রুশনী (১৪), আছিরা (২০), রশিদা বেগম (২০) ও রশিকা (১৫)।