২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জেলা পুলের গাড়িচাপায় মঙ্গলবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নিহত সাদিয়া (৯) বেলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সাদিয়া জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী আতাউর রহমানের একমাত্র মেয়ে। তাদের গ্রামের বাড়ি পাবনার আতাইকোলা উপজেলায়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন জানান, বাড়ির সামনের রাস্তায় খেলার সময় জেলা পুলের একটি জিপ গাড়ি সাদিয়াকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়।

‘সন্ধ্যা সাড়ে ৬টায় আহত সাদিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।’

দুর্ঘটনার সময় গাড়ি চালক জালাল উদ্দিন ও তার এক বন্ধু রবিন ওই গাড়িতে ছিল বলে জানান তিনি।

জেলা প্রশাসক দেলওয়ার হায়দার ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ জামালপুর জেনারেল হাসপাতালে নিহত সাদিয়াকে দেখতে যান।