২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় পুলিশের উপর হরতাল সমর্থকদের হামলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের উপর হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার ভোরে চন্দ্রঘোনা এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পুলিশ বহনকারী একটি টেম্পোতে হরতালকারীরা হামলা চালায়।

এসময় পুলিশের এএসআই জয়ব্রত ও টেম্পোচালক আহত হয় বলে জানান মোর্শেদ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নয়জনকে আটক করেছে বলেও জানান তিনি।