২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পুলিশের উপর জামায়াতের হামলা

হরতালের দ্বিতীয় দিনে নীলফামারীতে মিছিল থেকে পুলিশের উপর হামলা চালিয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার সকালে শহরের পিটিআইয়ের মোড়ে এ হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে দু’শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

নীলফামারী সদর থানার ওসি আবু আক্কাস আহমেদ বলেন, সকালে ডিসি অফিসের মোড় থেকে জামায়াত-শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পিটিআই মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

গ্রেপ্তার দুই শিবিরকর্মী হলেন আরমান (১৮) ও  সোয়েম (১৬), বলেন তিনি।