গাজীপুরে ৩৪ লাখ টাকা লুট
গাজীপুর সদরের বোর্ডবাজারে একটি পাইকারি মুদি দোকানের ৩৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে দোকানটি খোলার সময় চারটি মোটরসাইকেলে আসা ১০/১২ জন দুর্বৃত্ত এ হামলা চালায় বলে পুলিশে জানিয়েছে।
এলাকাবাসীকে বরাত দিয়ে জয়দবেপুর থানার এসআই আব্দুল করিম বলেন, এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দোকান থেকে টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ওই দোকানের মালিক রতন মল্লিক দাবি করেন, গত তিনদিন ব্যাংক বন্ধ থাকায় দোকানে ৩৪ লাখ ২৫ হাজার তিনশত টাকা রাখা ছিল। সব টাকা তারা নিয়ে গেছে।
