গাজীপুরে অস্ত্র-ইয়াবাসহ আটক ২ জন
গাজীপুর সদরের কোনাবাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর সদরের কোনাবাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, রোববার রাতে দেওলিয়াবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি এবং চারশ’ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এরা হলেন জয়দেবপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৭) এবং হরিণারচালার আব্দুস সাত্তারের ছেলে মামুন শেখ (৩৭)।
তারা ওই এলাকার মোজাফ্ফরের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানান গোলাম মোস্তফা।
এ ঘটনায় জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল হামিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, বলেন তিনি।
