২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়ায় সাবেক ইউপি সদস্য খুন, আটক ১    

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 08:02 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার দুরছাপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মোশারফ হোসেন।

প্রতিপক্ষের হামলায় নিহত সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শামছুদ্দিন (৫৫) চরখিদিরপুর গ্রামের বাসিন্দা।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের ফজলু মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

স্থানীদের বরাত দিয়ে ওসি মোশারফ হোসেন জানান, সকাল ১১টার দিকে শামছুদ্দিন সান্দিকোনা বাজার থেকে টেম্পুতে করে ময়মনসিংহ যাচ্ছিলেন।

“পথে দুরছাপুর এলাকায় টেম্পু থামিয়ে প্রতিপক্ষ মোহাম্মদ আলীর লোকজন পূর্ব শত্রুতার জের ধরে তাকে রামদা দিয়ে এলোপাথারি কোপায়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”

ওসি জানান, চরখিদিরপুর গ্রামের শামছুদ্দিন ও মোহাম্মদ আলীর মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।