২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের হরতাল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে নগরীর মোমিন রোডে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এছাড়া বাকলিয়া ও টাইগারপাস এলাকায় দু’টি অটোরিকশা ভাংচুর করার পাশাপাশি সার্সন রোডে একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে হরতাল সমর্থনকারীরা।

সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকর্মীদের জড় হতে দেখা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই সবকিছু চলছে। 

সকালে নগরীতে ভারি যানবাহন কম চলাচল করলেও হালকা যানবাহন চলছে।

ব্যাংক-বীমা, সরকারি অফিস ও তৈরি পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামার কাজ চললেও পরিবহনের কাজ বন্ধ রয়েছে।