২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াত নেতা কারাগারে

সিরাজগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক  জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

সদর থানার এসআই আফজাল হোসেন জানান, শনিবার গভীর রাতে সয়দাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুস সবুরকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

আফজাল বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

আবদুস সবুরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।