২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাসকগোষ্ঠী আদিবাসীদের সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র করছে’

শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতিকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক সংগঠন ‘গিরিসুর শিল্পীগোষ্ঠী’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, “তা না হলে কেন সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করছে না, কেন শোষণ নিপীড়ন, দমন-নির্যাতনের শিকার হচ্ছে আদিবাসীরা।”

পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর ‘অপরারেশন উত্তরণ’কে এক ধরনের সেনাশাসন বলেও মন্তব্য করেন তিনি।

গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তি চাকমা ইনুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী সংগীত শিল্পী রনজিত দেওয়ান, মনোজ বাহাদুর গুর্খা, বেতার শিল্পী রনেশ্বর বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।