২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

 গণপ্রজাতন্ত্রী চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, চীনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীনের নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরো জোরদার হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, লি কেকিয়াংয়ের নেতৃত্বে চীন আরো প্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

শুক্রবার চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা লি কেকিয়াংকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়।