২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন

নরসিংদীর পলাশ উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে বলে পুলিশ জনিয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 02:27 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

পলাশ থানার ওসি শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে উপজেলার ঘোড়াশালের চরপাড়া গ্রামে মাদকাসক্ত ছোটভাই খায়রুল (২৫) তার বড়ভাই আবুল কালামকে অপমান করে।

একপর্যায়ে বড়ভাই তাকে (খায়রুলকে) পর পর দুবার ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে নিহত হয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর থেকে বড়ভাই পলাতক রয়েছে।