আসামি ছিনতাইয়ের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগে সিরাজগঞ্জের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাজী রেজাউল করিম রেজা কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের মালসাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সদর থানার উপÑপরির্দশক মানিরুল ইসলাম।
তিনি জানান, গাজীপুরের শ্রীপুর থানায় পোল্ট্রি ফিড বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের মামলায় কান্দাপাড়া গ্রামের আনছার আলীকে গ্রেপ্তারের জন্য গত শুক্রবার অভিযান চালায় শ্রীপুর ও সিরাজগঞ্জ থানা পুলিশ।
ঘটনার পরপরই শ্রীপুর থানার এস আই গোলাম কিবরিয়া সিরাজগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক গ্রামবাসীর নামে মামলা করেন।
মামলা পর থেকেই ইউপি সদস্য রেজা পলাতক ছিলেন।
