২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চ ও আলেমদের সংলাপে বসার অনুরোধ

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ ও আলেম-ওলামাদের সংলাপে বসার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:42 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অনুরোধ করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার।

পরিষদের নেতারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য আলেম-ওলামাদের প্রতি অনুরোধ জানান।

এছাড়া সমন্বয় পরিষদ গণমাধ্যম কর্মী ও দেশের সব পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিতসহ ১১ দফা দাবি পূরণের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, সহ-সভাপতি শিক্ষক নেতা এম এ ওয়াহাব চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বিএমএ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. মুজিবুল হক খান, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর প্রমুখ।