ঈশ্বরদীতে বিএনপি-আ.লীগ বন্দুকযুদ্ধ, নিহত ১
পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইলে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হন আরো একজন।
নিহত মিতুল হোসেন পাকশী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তিনি দিয়ারবাঘইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি আকবর হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ৯টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় যুবলীগ নেতা মিতুল ও আলম গুলিবিদ্ধ হন।
তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১০টার দিকে মিতুল মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
