২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পুলিশের ‘সোর্স’ খুন

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যে পুলিশের ‘তথ্যদাতা’ হিসাবে কাজ করতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:03 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

মো. শিপন নামের ৩২ বছর বয়সী ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

যাত্রাবাড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শনির আখড়ার একটি রিকশার গ্যারেজের মাচার ওপরে শিপনের লাশ পাওয়া যায়। তার মুখে ও কপালেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শিপন যে পুলিশের ‘সোর্স’ হিসাবে কাজ করতেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তা নিশ্চিত করেছেন ওসি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি। 

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।