২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফেনী সদরে বুধবার অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বিকালে উপজেলার মধ্যম সোনাপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার কামরুল হাসান শরিফ (২৬) প্রয়াত শফিকুর রহমানের ছেলে।

র‌্যাব ফেনী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম বলেন, শরিফের ঘরে তল্লাশি করে দেশে তৈরি একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

কামরুল হাসানের বিরুদ্ধে ফেনী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন তিনি বাদী হয়ে।