কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
কেরানীগঞ্জ মডেল টাউনে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিনা আক্তার রাত্রি(২৫) নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী বলে তার পরিবারের সদস্যরা জানায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন রাত্রীর বাবা আলী আহমেদের বরাত দিয়ে জানান, বুধবার ভোরে সাত তলা ভবনের দ্বিতীয় তলার নিজ বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে রাত্রি আত্মহত্যার চেষ্টা করেন।পরে পরিবারের সদস্যরা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাবা আলী আহমেদ পুলিশকে জানান, পারিবারের পছন্দে ইটালি প্রবাসী সাইদুল নামে এক ব্যক্তির সঙ্গে রাত্রির বিয়ে হয়। রাত্রি এ বিয়ে মেনে নিতে পারছেনা। এ নিয়ে পরিবাবের অন্য সদস্যদের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই বুধবার ভোরে রাত্রি আত্মহত্যা করে।
ওসি জানান, ময়নাতদন্তের পর রাত্রির মৃত্যুর কারণ জানা যাবে।
