২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক খাদে, একজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বুধবার একটি ট্রাক খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন চালক ও সহকারীসহ তিন জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

নিহত সুজাব আলী (২৩) তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে হাটিকুমরুল-বনপাড়া সড়কের মান্নাননগর এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে যায়।

এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ট্রাকের উপরে থাকা সুজাব আলীর মৃত্যু হয়।