২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিয়োগ অবৈধ ঘোষণা

বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেফাক আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 08:48 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই রায় দেয়।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যানের পক্ষের আইনজীবীরা।

২০১১ সালে শেফাক আহমেদ বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়াম্যান পদে নিয়োগ পান। পরে মেঘনা লাইফ  ইন্সুরেন্সের শেয়ারহোল্ডার ফিরোজ জামান তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট দায়ের করেন।

রিটে ওই পদে নিয়োগে শেফাক আহমেদের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা এবং তার দ্বৈত নাগরিকত্ব থাকার কথা বলা হয়েছে। 

আদালতে রিটকারী পক্ষে ছিলেন, ড. এম জহির শুনানি করেন। চেয়ারম্যানের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর আদালত এ বিষয়ে রুল জারি করেছিলো। আজ সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় দেয়। রায়ে চেয়ারম্যানের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।