২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হিমাগারে আগুন, আহত ১

মুন্সীগঞ্জের  টঙ্গীবাড়ি উপজেলার একটি হিমাগারের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 04:03 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

দমকল বাহিনীর তিনিটি ইউনিট তিন ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

মঙ্গলবার সন্ধ্যায় হিমাগারের ভেতরের দেয়ালের ককসীটে আগুন লেগে তা ছড়িযে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নরুল আলম দুলাল ঘটনাস্থল থেকে জানান, রাত ৮টার দিকে দেয়াল ভেঙ্গে হিমাগারটির স্টাফ সাখাওয়াত হোসেনকে (২১) মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে নারাণগঞ্জের দমকলবাহিনীও আগুন নেভানোর কাজে যোগ দেয়।