কুলাউড়ায় অর্ধদিবস হরতাল বুধবার
ঢাকায় বিএনপি নেতাদের আটকের প্রতিবাদ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবেদ রাজার মুক্তির দাবিতে বুধবার কুলাউড়া উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।
মঙ্গলবার সন্ধ্যায় হরতাল শেষে স্থানীয় চৌমুহনীতে উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও কুলাউড়া পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, সোমবার বিকালে ঢাকায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবেদ রাজাসহ নেতাকর্মীদের গ্রেপ্তর করে পুলিশ।
তাদের মুক্তির দাবিতে উপজেলা বিএনপি বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুলাউড়ায় হরতাল ডেকেছে।
