যশোরে পিপির ছেলে খুন
যশোরের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ জেড এম ফিরোজের ছেলে আবু শাহরিয়ার অর্ণবকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যবসায় প্রতিষ্ঠান নার্গিস এন্টারপ্রইজে ঢুকে তিন যুবক তাকে গুলি করে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, চিকিৎসক শরিফুল আলম জানান- হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়। তার বুকে ও পিঠে তিনটি গুলি লেগেছে।
তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই হাসপাতালে আসেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জয়দেব ভদ্র।
আইনজীবী এ জেড এম ফিরোজ জেলা আওয়ামী লীগেরও সহ-সভাপতি।
