বিক্ষিপ্ত ঘটনায় সারাদেশে হরতাল
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে বিএনপির ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।
হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মতো আওয়ামী লীগও মাঠে ছিল।
এ কারণে কয়েকটি জেলায় হরতালের ও বিপক্ষে সমাবেশ ও মিছিল হয়েছে।
কয়েকটি স্থানে গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা।
প্রতিনিধির পাঠানো সংবাদ:
নোয়াখালী: সকালে নোয়াখালী-লাকসাম রেল লাইনে অবরোধ দেয়ায় সমতট এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা আটকে ছিল।
এছাড়া, নোয়াখালী-ফেনী-লক্ষীপুর সড়ক, নোয়াখালী-লাকসাম বাইপাস সড়ক এবং জেলা শহরের সোনাপুর-মাইজদী-চৌমুহনী সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা।
নোয়াখালী রেল স্টেশন মাস্টার মানিক লাল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-লাকসাম রেল লাইনের মাইজদী কোর্ট স্টেশনের কাছে গাছের গুড়ি ও আগুন দিয়ে অবলোধ করলে নোয়াখালী থেকে ছেড়ে আসা আখাউড়াগামী সমতট এক্সপ্রেস ট্রেন মাইজদী কোর্টে আটকা পড়ে।
পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে দুপুর ২টায় ট্রেনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়।
এরপর হরতালকারীরা পাইকপাড়ায কযেকটি হাতবোমা বিস্ফোরণ ঘটনায়। এ সময় পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
শহরের প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পাবনা: সকালে বিএনপি নেতাকর্মীরা পাবনা-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। শহরে বেশ কয়েকস্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়।
হরতালের সময় দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার কোনো যান চলেনি। তবে রিকশা ও শ্যালোচালিত নছিমন অটোবাইক চলাচল করেছে।
শিল্প কারখানা, সরকারি-বেসরকারি অফিস আদালত ব্যাংক, বীমা, অফিস, বিপণীবিতানগুলো খোলা ছিল।
টঙ্গী মডেল থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, সোমবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, থানার বিভিন্ন এলাকা থেকে দুই জনকে আটক করা হয়েছে।
ফরিদপুর: শহরের বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন সড়কে রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করেছে। স্থানীয় রুটে কিছু বাসও চলাচল করে।
শহরের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: জেলার বিভিন্ন স্থান থেকে সোমবার রাতে আট জামায়াত, এক শিবির ও তিন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
জামালপুর: সকালে শহরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
মিছিলটি পৌর বাস টার্মিনাল থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
কুড়িগ্রাম: দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। ট্রাক, ভ্যান, পিকাপ, রিকশা, সাইকেল, মোটরসাইকেল, টেম্পু, ব্যাটারিচালিত অটোবাইক চলাচল করেছে।
ব্যাংক, বীমা, অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা ছিল।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়।
সকাল থেকে শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগসহ ১৪ দল, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়।
মুন্সীগঞ্জ: সকালে শহরে দু’টি সিএনজি অটোরিকশা ভাংচুর হলেও জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন। এছাড়া হরতালের বিরোধিতা করে মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
শহরে রিকশাসহ সবধরনের জানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
নাটোর: সিংড়া উটজেলায় সকালে হরতাল সমর্থকরা একটি বাসে আগুন দিয়েছে। পরে আশপাশের লোকজন এসে আগুণ নিভিয়ে ফেলে।
সিংড়া থানার ওসি ফয়েজুর রহমান বলেন, দুর্বৃত্তদের সনাক্ত করা যায়নি।
এছাড়া, সকালে সদর উপজেলার দিঘাপতিয়া, হরিশপুর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়।
দুপুরে আওয়ামী লীগ শহরে হরতালবিরোধী মিছিল করে।
এছাড়া গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে জেলা সদরের সঙ্গে সকল উপজেলার সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়।
শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের মন্ডলের মোড়ে পুলিশের গাড়িতে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রশিবির কর্মীরা।
এতে মাহবুবুল আলম নামের পুলিশের এক কনস্টেবল আহত হন।
এ ঘটনায় পুলিশ ওই এলাকা থেকে এক জামায়াতকর্মী ও দুই শিবিরকর্মীকে আটক করেছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ আলমগীর হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে ১০/১২ জন জামায়াত-শিবির কর্মী পুলিশের দাঁড়িয়ে থাকা গাড়িতে তিনটি হাতবোমা নিক্ষেপ করে দলীয় স্লোগান দিয়ে পালিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) রোকনউজ্জামান বলেন, সকাল ৯টার দিকে কাদিরগঞ্জ এলাকায় ও সাড়ে ১০টার দিকে ডিঙ্গাডোবা এলাকায় সিটি বাইপাস সড়কে কাঠ ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে যুবদলকর্মীরা।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান বলেন, হরতালে নাশকতা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্যাইকিং ফোর্স হিসেবে বিজিবির টহলের ব্যবস্থা করা হয়।
সাভার: সকাল ১০টার দিকে পিকেটাররা ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটকের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাংচুরও করে।
এছাড়া, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা। ভাংচুর করেছে ৬/৭টি যানবাহন।
পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির দুই জন পিকেটারকে গ্রেপ্তার করেছে।
পরে পুলিশ তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়।
এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ৮টার দিকে নগরীর বারুতখানা এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি জিন্দাবাজারের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি আশপাশের কয়েকটি দোকান ভাংচুর করে পালিয়ে যায় হরতালকারীরা।
হরতালের কারণে নগরীতে অন্যদিনের তুলনায় যানবাহন চলাচল কম ছিল। তবে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চলছে। সরকারি অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চলেছে।
এদিকে দুপুরে নগরীতে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীরা।
সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, সিলেট থেকে নির্ধারিত সময়ে সব ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল শফিউল আযম বলেন, সিলেটে পুলিশ ও র্যাবের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ফেনী: দুপুরে পৌর শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফেনী প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
শহরের ট্রাংক রোডস্থ দোয়েল চত্বর থেকে জেলা আওয়ামী লীগের এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হরতালে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
তিন চাকার যানবাহন রিকশা, সিএনজি, টমটম চললেও ভারী যানবাহন চলাচল করেনি।
জেলার সঙ্গে উপজেলার যোগাযোগ বন্ধ ছিল।
শহরে পুলিশের পাশাপাশি প্রচুর সংখ্যক র্যাবও মোতায়েন ছিল।
এতে আহতদের মধ্যে রয়েছেন পাবনা সোনালী ব্যাংক প্রধান শাখার প্রিন্সিপ্যাল অফিসার লিয়াকত আলী মোল্লা (৫০) এবং রিকশাচালক ওবায়দুল (৩৩)।
এদিকে সকাল ১১টার দিকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুরে ঢিলেঢাল হরতাল, আটক-১২
তারা পিরোজপুর-শ্রীরামকাঠী ও পিরোজপুর-পাড়েরহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
এছাড়া শহরের বাইপাস, ধূপপাশা ও পিরোজপুর-নাজিরপুর সড়কে ৪/৫টি অটোরিকশা ভাংচুর করেছে।
এদিকে পুলিশ শহর থেকে এক বিএনপিকর্মী ও মঠবাড়িয়া উপজেলা থেকে তিন জন জামায়াত ও দুই জন বিএনপি কর্মীকে গ্রেপ্তর করেছে।
