২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্র সরবরাহে বাধাদানের নিন্দায় বিএনপি

বিভিন্ন জেলায় সংবাদপত্র সরবরাহে বাধা দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, বিভিন্ন জেলায় পত্র-পত্রিকা সরবারহে বাঁধা দেয়া হচ্ছে। আমরা এহেন কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।’’

‘‘ বিএনপি স্বাধীন গণমাধ্যম ও সংবাদপত্রের মুক্ত সরবারহের নীতিতে বিশ্বাসী। তাই যারা বিভিন্ন স্থানে পত্র-পত্রিকা সরবারহে বাঁধার সৃষ্টি করছেন, তাদের এসব কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।’’

সাম্প্রতিক হরতালের দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে সংবাদপত্র সরবরাহে  হরতাল সমর্থকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে  খবর প্রকাশিত হয়েছে।