২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরের বেশি হলেই বদলি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব কার্যালয়ে একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের বদলি করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার বিআরটিএ এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এ নির্দেশ দেন।

যোগাযোগ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিআরটিএর সদর কার্যালয়ে সংযুক্ত সহকারী পরিচালক মো: আব্দুল হান্নানকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।

মন্ত্রী বিআরটিএকে দুর্নীতি ও দালালমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিআরটিএ-র চেয়ারম্যানকেও নির্দেশ দেন।