২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর পবা উপজেলায় মঙ্গলবার ভুটভুটি ও ট্রলির সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হন পাঁচ জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

দুপুরে মাদবপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলোন বাগমারার মোহনগঞ্জ গ্রামের জামাল সরদার (৫২) এবং পবার আন্দারকুটার নাজমুল ইসলাম (৩৫)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবা থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, দুপুর ১টার দিকে বাগমারার মোহনগঞ্জ থেকে পবার নওহাটাগামী এক যাত্রবাহী ভুটভুটির সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রলির সংঘর্ষ হয়।

এতে ভুটভুটির যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জামাল ও নাজমুলকে মৃত ঘোষণা করেন।