নাশকতা প্রতিরোধে মুন্সীগঞ্জে ৯৪টি কমিটি
মুন্সীগঞ্জে নাশকতা প্রতিরোধে জেলা, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ৯৪টি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার জেলার ৬টি উপজেলা ও ৬৭ টি ইউনিয়নে সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ এসব কমিটি গঠিত হয়।
উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে নিজ নিজ উপজলোয় অনুষ্ঠিত সভায় উপজেলা এবং ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বলেন, এ পর্যন্ত ৯৪টি কমিটি গঠন করা হয়েছে।
বুদ্ধিজীবী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব, মসজিদের ইমামসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে এসব কমিটি করা হয় বলে জানান তিনি।
