কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ৬ পুলিশ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার বিকালে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কুমিল্লা সদর (দক্ষিণ) পুলিশ লাইনের কনস্টেবল ফখরুল (২৬), রাশেদ (২৫), বাহার উদ্দিন (২৪), মমিন (২৬) ও কবির (২৬)। একজনের নাম জানা যায়নি।
তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল ফখরুলের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পিকআপ চালক তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের দশট্রাক অস্ত্র মামলার আসামি বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে নিরাপত্তা দিয়ে পুলিশ সদস্যরা এই ভ্যানে ফেনী থেকে কুমিল্লা ফিরছিলেন।
পথে চৌদ্দগ্রামের মিয়াবাজারে বিপরীতমুখী একটি মালবাহী কভার্ডভ্যানের সঙ্গে তাদের পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
