পাবনায় বিএনপি নেতার দাফন সম্পন্ন
পাবনা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন মৃধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার পাবনার নিজ গ্রাম মনোহরপুরে দাফনের আগে দ্বিতীয় দফা জানাজা পড়া হয়।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকা হরতাল কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছে।
রোববার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ্ সড়ক সেতুর পশ্চিম পাড়ের গোল চত্বরের কাছ থেকে ইব্রাহিম মৃধার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে সোমবার পাবনায় সকাল সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
নিহতের ছেলে রাজা মৃধা বলেন, কয়েকদিন আগে চিকিত্সার জন্য ঢাকা যান তার বাবা। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এই বিএনপি নেতা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পাবনা সদরের মনোহারপুর গ্রামের তাহের হোসেন মৃধার ছেলে।
